Cam-On Clip 05.m4a
আরো একটা সমস্যা হলো গঙ্গার জল।বছরে একটি মাসে গঙ্গার জল ও বর্ষার জল মিলে আমাদের এলাকার বাড়িগুলিতে ঢুকে পড়ে এবং সেই জল ঢুকে পড়ার সমস্যায় ডকুমেন্টস যেরকম আধার কার্ড, ভোটার কার্ড, স্কুলের রেজাল্ট এগুলি সব ভেজে যায় এবং জামা, কাপড়, বাসন, খাতা, বই, ব্যাগ, জুতো সব ভেজে যায়।আমরা তখন একটি নির্দিষ্ট স্থান আমাদের এলাকায় একটি স্কুল আছে, ক্যারাডা হাই স্কুল, তার ছাদে গিয়ে আমরা বসি এবং আমরা বড় বড় চেয়ারম্যান, কাউন্সিলর, পুলিশ সবকে গিয়ে কথাটা বলেছি।তারা বলেছে এর কোন সমাধান নেই এবং এই খবরটি আমরা নজরে খবরে তুলেছিলাম।জল, কল এবং ইভটিজিং এ তো সমস্যা রয়েছে।তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে কম বয়সে বিয়ে।কম বয়সে বিয়ে বলতে এখানে আমাদের বয়সী ছেলেমেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করে নিচ্ছে এবং মা-বাবার মা-বাবারা খেতে দিতে পারছে না এবং অসুবিধার জন্য তারা বিয়ে করে নিচ্ছে।তার মধ্যে আমার সব আমি দেখেছি, নিজের চোখে যেটা দেখেছি, বিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে এবং তাদের মানে কি স্বাদ দিয়েছে তারা, একজন স্বাদ দিয়েছে।আমরা যদি কিছু বলতে যেতাম তাহলে আমাদেরকে উল্টোপাল্টা বলতো।তাহলে আমাদের সমস্যার মধ্যে তোরা আসছিস কেন? তোরা কে?সমস্যা রয়েছে এবং সমস্যার জন্য মা ও এলাকার লোকের সঙ্গে মিটিং করা দরকার।মা ও এলাকার লোকেদের বোঝানো দরকার যে মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছর 21 বছর বছর যতদিন না হবে ততদিন বিয়ে না দেওয়াই ভালো।পাড়ার সব মাতালরা আমাদের গায়ে ঘেঁষে পড়ে যেত।আমাদের টোন টিটকারি মারতো।আর আমরা সেইগুলো পাড়ার দাদাদের ছেলেদের বলেছি।বলতে অনেকটা আমরা আলোচনা করে ওইগুলো কমে গেছে।যখন আমাদের ডাস্টবিন ছিল না তখন
ছিল না তখন লোকজনেরা বাড়ির এখানে সেখানে ময়লা ফেলতো এবং সেই ময়লাগুলিকে নিয়ে কুকুরেরা টানা হিচড়া করতো এবং বর্ষাকালে ভার, চায়ের কাপ, প্লাস্টিক জমে মশা দেখা যেত এবং মশার কারণে আমাদের ম্যালেরিয়া, ডেঙ্গুর প্রভাব হতে হতো এবং সেই কারণে আমরা কাউন্সিলরকে গিয়ে জানিয়ে ডাস্টবিনের ব্যবস্থা করি এবং ব্লিচিং পাউডার ছড়ানোর ব্যবস্থা করি।আগে যেখানে একবার ঝাঁট দেওয়া হতো আমরা সেইটাকে বলিয়ে দিনে তিনবার ঝাঁট দেওয়া করিয়েছি।
00:03:58 / 00:02:32