Cam-On Clip 02.m4a

Export DOCX
আমার নাম শ্রীনা খাতুন।আমি একজন ক্ষুদে সাংবাদিক।আমি জবালায় পড়ি।জবালায় পড়াশোনাও করি।তো বড় বড় যে আমাদের দিদিরা আছে,তারা একদিন হঠাৎ আসে।এসে মানে গল্প, গুজব,সব রকমের সব কিছু জিনিস হয়।তার মধ্যে থেকে,হঠাৎ দিদিরা বলে, তোরা কি নিউজপেপার পড়িস?আমরা সবাই বললাম, হ্যাঁ পড়ি।তার মধ্যে যে মানে গল্পগুলো মানে যা খবরগুলো দেওয়া থাকে,সেইগুলো পড়িস?হ্যাঁ, পড়ি।আমরা অনেক কিছু জানতেও পারি সেই জিনিসটা পড়ে।তো ও বলল,এই খবরগুলো যদি তোদেরকে লিখতে দেয় তোরা পারবি লিখতে?হ্যাঁ, পারবো না কেন?নিশ্চয়ই পারবো।যদি আমরা খবর জোগাড় করি নিশ্চয়ই পারবো।যদি আমরা দেখি আশেপাশে কি হচ্ছে।তখন দিদি বলল,চল, তোরা ভাব তোরা এখন সাংবাদিক।তোরা কিছু একটা খবর বল আর সেটা আমি এখন লিখবো।আমি বললাম, ঠিক আছে, হোক।তখন আমরা বললাম আশেপাশে আমাদের যেগুলো ঘটে আর কি।মানে এখানকার নিয়মকানুন যা মানে যেগুলো আমরা দেখি পাড়ায়।সেগুলো আমরা বললাম।তো দিদি এগুলো বলল, ঠিক আছে, আজ থেকে তোরা ভেবে নে তোরা একটা সাংবাদিক।হয়তো পাশে কোনো কিছু হচ্ছে পাড়ার মধ্যে বা পাড়ার হালকা বাইরে মানে কালীঘাট অঞ্চলের মধ্যেই,কিছু কিছু দেখল, দিদি, আমি না এটা দেখেছি।দিদি, আমি সঙ্গে সঙ্গে আমরা ওর কথা মানে তখন তো যেতে পারি না, কোনো প্রবলেমে ফেঁসে আছি।তারপরে আমরা গেলাম, জিনিসটা দেখলাম।দেখে যেটা ভাবলাম, এটা কি নেওয়া যাবে?এটা কি মানে খবরে তোলা যাবে?সেই জিনিসগুলো আমরা দেখি।হয়তো কালীঘাট এলাকায় আমরা আছি,মানে আলাদা আলাদা এলাকায় যারা যারা আছে।কিন্তু সাংবাদিক আমরা মোট চল্লিশ জন।
00:01:59 / 00:01:36