Cam-On Clip 03.m4a

Export DOCX
আমরা সাংবাদিক হয়ে ওঠার জন্য নিজেদের মধ্যে মিটিং করি।ওয়ার্কশপ করি।সার্ভে করি।যেখানে আমরা সবাই মিলে আলোচনা করি।কিভাবে খবর সংগ্রহ করতে হয়,লিখতে হয়,এডিট করতে হয়।বা কোন খবরটা সামনে বা পরে থাকবে সেটা ঠিক করি।যখন আমরা খবর সংগ্রহ করি আমাদের ফোন থেকে ছবি তুলি।সবার শেষে আমরা আমাদের চোখে দেখা লেখা খবরগুলো ছাপাতে দিই।তৈরি হয় আমাদের নজরে খবর।অনেক চেনা অচেনার মধ্য দিয়ে আমাদের সমস্যার কথা তুলে ধরি।আমার নাম বিনীতা গুপ্তা।আমি বউবাজার এরিয়াতে থাকি।আমি একটা কমিউনিটি রিপোর্টার।আমাদের এরিয়াতে অনেকগুলোই বাড়িতে সবচেয়ে মেইন প্রবলেম হচ্ছে জলের প্রবলেম।কারণ আমাদের এইখানে প্রত্যেকটা বাড়ি দু-তিন তলা বাড়ি আছে আর প্রত্যেকটা বাড়িতে সাত-সত্তর জন লোকেরা থাকে।আমাদের বাড়িতে প্রবলেম হয় জল তোলার সময়।যখন এক একটা লোক দশ দশ পনেরো মিনিট শুধু পায় জল তোলার জন্য আর ওরা পুরো জল ভালো করে তুলতেও পারে না খাবার জল।আর সেকেন্ড মেইন প্রবলেম হচ্ছে বাথরুম।আমাদের এলাকার বাড়িগুলোতে মানে দু-তিনটে তলার বাড়িতে একটা বাথরুম।তার জন্য ফিমেলসদের অনেক প্রবলেম হয় চান করতে আর নিজের কাজবাজ করতে।কারণ ওইখানে বাড়িতে অনেকগুলো সোনার দোকানেও আছে।সোনার লোকেরা হঠাৎ করে বাথরুমে চলে আসে আর ওদের অনেক বাজে ফিল হয় তখন।বাড়িতে
00:01:59 / 00:01:50